
এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে স্ত্রীর যন্ত্রনা সহয্য করতে না পেরে অভিমান করে স্বামী আপ্তাব আলী (৫০) নামক এক ব্যক্তির বিষপানে মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী সুলতানা বেগমকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে স্ত্রীর উপর অভিমান করে রাউৎগাঁও ইউনিয়নের মনরাজ গ্রামের আপ্তাব আলী বিষপান করেন। এতে তার মৃত্যু হয়। খবর পেয়ে ৩১ ডিসেম্বর শুক্রবার সকালে কুলাউড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে। মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ময়নাতদন্তের পর শুক্রবার সন্ধ্যায় লাশ আপ্তাব মিয়ার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হারুন জানান, নিহত আপ্তাব আলীর লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। আপ্তাব আলীর স্ত্রী সুলতানা বেগমকে আটক করা হয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবার অভিযোগ দিলে গ্রহণ করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.