
স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৯জন প্রার্থীকে ২৯ হাজার ৬ শত টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিনের সার্বিক তত্ত্বাবধানে কমলগঞ্জ উপজেলার আদমপুর ও ইসলামপুর ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এসময় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কুলাউড়া এবং সহকারী কমিশনার (ভূমি) কমলগঞ্জ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.