
আব্দুর রব॥ বড়লেখার দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারী শনিবার উৎসব মূখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। তবে অধিকাংশ শিক্ষার্থী পায়নি নতুন বই।
পৌরশহরের এমএইচএস সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পৌর কাউন্সিলার রেহান পারভেজ রিপনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক স্বপন কুমার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত বই বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী। বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মীর আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাখাওয়াৎ হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, সাংবাদিক আব্দুর রব প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.