
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর ১২ নং গিয়াসনগর ইউনিয়নের প্রেমনগর চা-বাগান যুব সমাজ কর্তৃক আয়োজিত সংবর্ধনা দেওয়া হয়েছে।
২ জানুয়ারী রবিবার সংবর্ধনা অনুষ্ঠানে প্রেমনগর চা বাগানের লাল মোহন ভৌমিক এর সভাপতিত্বে ও বিকাশ বৈদ্যদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গিয়াসনগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম মোশাররফ (টিটু)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার কয়েছ আহমেদ এবং ৭,৮,৯ নং ওয়ার্ডের নবনির্বাচিত মহিলা সদস্যা খোসেদা আক্তার খোসো প্রমূখ।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গোলাম মর্তুজা (যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা), প্ররায়ন পাসী,ভলা ভৌমিক, (সাবেক সভাপতি, প্রেমনগর পঞ্চায়েত কমিটি) কমল পাত্র (সাবেক সেক্রেটারি, প্রেমনগর পঞ্চায়েত কমিটি) গোবিন্দ গেয়ালা সুভাষ ভৌমিক, (সভাপতি, প্রেমনগর পঞ্চায়েত কমিটি) সুভাষ কর্মকার (সেক্রেটারি, প্রেমনগর পঞ্চায়েত কমিটি) বিশু বৈদ্য, সজিব কর্মকার৷
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.