
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সড়ক দূর্ঘটনা প্রতিরোধে ল্যাম্প ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আয়োজনে ও মৌলভীবাজার ট্রাফিক বিভাগের সহযোগিতায় শহরের পশ্চিম বাজার এলাকায় পুলিশ বক্স প্রাঙ্গনে এক সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়।
৩ জানুয়ারি সোমবার পথসভা অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (প্রশাসন) মোঃ মাহফুজ আলম, ট্রাফিক ইন্সপেক্টর দেওয়ান মোহাম্মদ মারিকুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর বায়জিদ মাহবুব, সদর মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মশিউর রহমান, সদর ফাঁড়ির ইনচার্জ নব গোপাল দাশ, সার্জেন্ট স্বপন তালুকদার ও ল্যাম্প ওয়েলফেয়ার অর্গানাইজেশনের চেয়ারম্যান সাদেকুর রহমানসহ সংঘটনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ট্রাফিক আইন মেনে চললে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব। অকালে তাজা প্রাণ যাতে সড়কে ঝরে না পড়ে এ ব্যাপারে মৌলভীবাজার ট্রাফিক পুলিশ সবসময় আন্তরিক। তিনি আরও বলেন, সড়ক নির্মাণের সময় ট্রাফিক ব্যবস্থাপনাকে অধিক গুরুত্ব দিতে হবে। তিনি ট্রাফিক আইন মেনে চলতে জনগণের সচেতনতার উপর অধিক গুরুত্বারোপ করেন।
পথসভা শেষে পুলিশ সুপার ট্রাফিক আইন মেনে হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.