
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ ছাত্রলীগ এর ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি কেককাটা ও আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
৪ জানুয়ারী মঙ্গলবার দিবস উপলক্ষে শহীদ মিনার প্রাঙ্গনে বাংলাদেশ ছাত্রলীগ ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা আনন্দ র্যালি আয়োজন করে মৌলভীবাজার জেলা ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম সঞ্চালনায় ও সভাপতি আমীরুল হোসেন চৌধুরী আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ ফজলুর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহিন আহমদসহ অন্যান্য নেতাকর্মীরা। র্যালী টি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.