
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার তৈয়বনগরে (বাউরঘড়িয়া) হ্যান্ডস ইউনাইটেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
৬ জানুয়ারি সৈয়দা তাহিরুন্নেছা মাদ্রাসা মাঠে সৈয়দ হুমায়েদ আলী শাহীনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক বিএসএস মৌলভীবাজার প্রতিনিধি ডাঃ ছাদিক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ এর সভাপতি চ্যালেন এস এর হেট অব নিউজ খালেদ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী মনোয়ারা জমির, নব নির্বাচিত এলাকা মেম্বার আব্দুল মুয়িদ, মোঃ মিজানুর রহমান, সমাজসেবক আব্দুর রহমান আশিক। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে শতাদিক শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, এই সংগঠনের উদ্যোগে প্রতি বছর রমজান মাসে হত দরিদ্রদের খাদ্য সামগ্রী ও শীতকালে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.