
স্টাফ রিপোর্টার॥ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৪টি গৃহের চাবি হস্তান্তর এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমেদ এমপি।
১০ জানুয়ারী সোমবার গৃহের চাবি হস্তান্তর এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কমকর্তা সাবরিনা রহমান, প্রেমনগর চা বাগানের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সৈয়দ হোসাইন (সেলিম), বীর মুক্তিযুদ্ধা আবুল মুহিত টুটু, ১২ নং গিয়াসনগর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান গোলাম মোশাররফ টিটু, নব-নির্বাচিত ৭নং ওয়ার্ডের মেম্বার কয়েছ আহমদসহ আরো অনেকে।
চা শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১০০ জন অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.