
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের ৮নং ওর্য়াডের নব দিগন্ত সমাজ কল্যাণ সংস্থার উদ্যেগে গরীব অসহায়দের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
সংস্থার সভাপতি হাফিজ জুবায়ের আহমেদের সভাপতিত্বে ও রিপন আহমদ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন খলিলপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আবু মিয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্যানেল চেয়ারম্যান হাজী ইলিয়াছ মিয়া, ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম চৌধুরী, শেরপুর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ, ৮নং ওয়ার্ডের মেম্বার আব্দুল্লাহ আল আমিন, গোরারাই বাজার কমিটির সভাপতি খালিছুর রহমান, ইসমাইল মিয়া, ক্লাবের সদস্য, তারেক, মাহবুব, জিহাদ, খাইরুল ইসলাম, মনসাদ প্রমুখ। প্রায় অর্ধ শতাধিক গরীব অসহায় মানুষের মধ্যে কম্বল তুলে দেয়া হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.