
পলি রানী দেবনাথ॥ ১০ বছর পাড়ি দিয়ে ১১তম বর্ষে পদার্পণ করল সিলেট বিভাগের প্রথম কমিউনিটি রেডিও “রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এফ এম মৌলভীবাজার”।
বুধবার ১২ জানুয়ারি সকালে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, কেককাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। শুরুতে বর্ণাঢ্য র্যালীটি শমসেরনগর রোডের মাতার কাপন এলাকার রেডিও পল্লীকণ্ঠ কার্যালয় থেকে বিএনএসবি হাসপাতালের সামন হয়ে পুনরায় একই স্থানে এসে হয়। র্যালী শেষে দশম বর্ষপূর্তি উপলক্ষে বেলুন উড়ানো হয়। এর পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধন। এ সময় প্রধান অতিথি বলেন, ১০ বছর অনেকটা সময়। কমিউনিটি মানুষের জন্য রেডিও পল্লীকণ্ঠ সচেতনতা বৃদ্ধিতে অনেক কাজ করে যাচ্ছে। এজন্য রেডিও পল্লীকণ্ঠকে ধন্যবাদ জানাচ্ছি।
রেডিও পল্লীকণ্ঠ ও পপুলার থিয়েটার, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ব্র্যাক প্রোগ্রাম ম্যানেজার মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে ও রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মোঃ মেহেদি হাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ব্র্যাক এর কর্মসূচী প্রধান শাশ্বতী বিপ্লব, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ব্র্যাক, কো-অর্ডিনেটর কামরুজ্জামান রিপন, রেডিও পল্লীকণ্ঠ ব্যবস্থাপনা কমিটির সিনিয়র সহ-সভাপতি ও বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমদ চুন্নু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চ্যানেল এস এর বার্তা প্রধান খালেদ চৌধুরী, মৌলভীবাজার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, কানাডা প্রবাসী প্রকৌশলী আব্দুল গাফফার, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, এডভোকেট বিষ্ণুপদ ধর, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মাধুরী মজুমদার, জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারি পরিচালক মোশাররফ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন রেডিও পল্লীকন্ঠের অনুষ্ঠান প্রযোজক আল-আমীন, মার্কেটিং অফিসার দুলাল রায়, কারিগরী প্রযোজক হিমাদ্রি রায় শুভ্র, হিসাবরক্ষক রুমানা আক্তারসহ রেডিও পল্লীকন্ঠের সকল প্রযোজক বৃন্দ,রেডিও পল্লীকণ্ঠের শ্রোতাবৃন্দ,শিক্ষক,গন্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা শেষে রেডিও পল্লীকণ্ঠের ১০ম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয় এবং পরিবর্তীতে চিত্রাঙ্কন ও সাধারণ জ্ঞান প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৩ জনকে পল্লীকণ্ঠ পদক দেওয়া হয়। তারা হলেন- বাল্যবিয়ে প্রতিরোধে কিশোরীর ভূমিকায় সমরিতা পাল ঐশী, সামাজিক সচেতনতা তৈরীতে পুরুষের ভূমিকায় রেজাউল ইসলাম রাজা, সামাজিক সচেতনতা তৈরীতে নারীর ভূমিকায় পারভীন বেগম। পদকপ্রাপ্ত ৩ জনকে ক্রেষ্ট, সার্টিফিকেট ও নগদ তিন হাজার টাকা প্রদান হয়।
অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য অংশে সকলেই রেডিও পল্লীকণ্ঠের সকল কর্মকান্ডের প্রশংসা করেন। এবং ভবিষ্যতেও রেডিও পল্লীকণ্ঠের অগ্রযাত্রায় পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.