
আব্দুর রব॥ বড়লেখা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসন থেকে সংসদ সদস্য পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আহ+মেদ রিয়াজ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত হওয়ায় ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে তার নিজ এলাকা সুজানগর ইউনিয়নবাসী তাকে সংবর্ধনা দিয়েছে। সমাজসেবক আব্দুল কাদিরের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক আব্দুর নূরের সঞ্চালনায় সুজানগর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাপা নেতা আহমেদ রিয়াজ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির মহিলা বিষয়ক সম্পাদিকা রোকশানা বেগম, বড়লেখা উপজেলা জাপার সিনিয়র সহ-সভাপতি মাকসুদুর রহমান, সহ-সভাপতি সুলেমান শাহ, সাধারণ সম্পাদক এমএ আহাদ, সহ-সাধারণ সম্পাদক মীর মুজিবুর রহমান, আইন বিষয়ক সম্পাদক আলী হায়দার, জুড়ী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সাধারন সম্পাদক ডা. রুবেল আহমদ, নিজবাহাদুরপুর ইউনিয়ন জাপার সভাপতি সুনাম উদ্দিন, কুলাউড়া উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি আশরাফ উদ্দিন হিরো, সাংবাদিক এজে লাবলু, খলিলুর রহমান প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.