
স্টাফ রিপোর্টার॥ প্রধানমন্ত্রীর স্বপ্নের আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ের মৌলভীবাজার সদর উপজেলার কয়েকটি স্থান সিলেট বিভাগের কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন পরিদর্শন করেন।
২৬ জানুয়ারি বুধবার গিয়াসনগর ইউনিয়নের প্রেমনগর চা-বাগানে বাস্তবায়নাধীন গৃহহীনদের জন্য ৩য় পর্যায়ের গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ প্রকল্প সুষ্ঠভাবে বাস্তবায়নের নিমিত্তে দিকনির্দেশনা প্রদান করেন। পরে তিনি সদর উপজেলার কামালপুর এলাকায় নির্মানাধীন এলাকায় অন্য একটি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আবদুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিন, উপজেলা নির্বাহী অফিসার সাবরীনা রহমান সহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.