
আব্দুর রব॥ পুলিশের সিলেট রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজম্যান্ট এন্ড অপস্) বিপ্লব বিজয় তালুকদার ২৬ জানুয়ারী বুধবার মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় দ্বি-বার্ষিক পরিদর্শণ করেছেন। সকাল ১১ টায় তিনি বড়লেখা থানায় পৌঁছাল তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার। এসময় অতিরিক্ত ডিআইজিকে বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদারের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
সালাম ও অভিবাদন গ্রহণ শেষে অতিরিক্ত ডিআইজি বড়লেখা থানার অস্ত্রাগার, মালখানা, ব্যারাক, হাজতখানা ও থানায় রক্ষিত বিভিন্ন রেজিষ্ট্রার খতিয়ে দেখেন এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্ত কার্যক্রম ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বশীল ভুমিকা পালনে পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অতিরিক্ত ডিআইজির পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, ইন্সপেক্টর (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.