
স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর মামলার পরোয়ানাভূক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার ২৬ জানুয়ারী কুলাউড়া থানার এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ জিআর ০৬/২০ (কুলাউড়া) এর পরোয়ানাভূক্ত আসামী সাইদুর রহমান সাহেদকে কুলাউড়া থানার নর্তন এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামী সাইদুর রহমান সাহেদ নর্তন এলাকার জিলা মিয়ার।
কুলাউড়া থানার ইন্সপেক্টর তদন্ত জনাব মোঃ আমিনুল ইসলাম বলেন কুলাউড়া থানার এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জিআর মামলার পরোয়ানাভূক্ত এক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.