
স্টাফ রিপোর্টার॥ এমসিডিসি গিয়াসনগর ইউনিয়ন শাখার উদ্যোগে ৯টি ওয়ার্ড নিয়ে "এমসিডিসি ইউনিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২" আয়োজনের উদ্দেশ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এমসিডিসি ১২নং গিয়াসনগর ইউনিয়ন শাখার সভাপতি শামিম আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনেদুর রহমানের পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসিডিসি গিয়াসনগর ইউনিয়ন শাখার প্রধান উপদেষ্টা ও গিয়াসনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব গোলাম মোশারফ টিটু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার সিরাজ মিয়া সাহেব ও ৮নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার সাজ্জাদুর রহমান সুইট সহ ইউনিয়নের ক্রিকেট সংগঠক, ক্রিকেটার ও সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন এমসিডিসি পরিবারের সম্মানিত দায়িত্বশীল ও প্রিয় খেলোয়াড়বৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.