![]()
স্টাফ রিপোর্টার॥ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
মন্ত্রীর কোভিড ১৯ এর উপসর্গ থাকায় বুধবার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা দেওয়া হয়। আজ রিপোর্ট পজিটিভ বলে জানানো হয়। মন্ত্রী উপসর্গ নিয়ে নিজ সরকারি বাসায় আইসোলেশনে রয়েছেন। তিনি রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, পরিবেশমন্ত্রী ইতঃপূর্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০২০ সালের ১২ আগস্ট হতে ২০ আগস্ট পর্যন্ত সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.