
স্টাফ রিপোর্টার॥ রাজনগর উপজেলা পূজা উদযাপন দ্বিবার্ষিক সম্মেলনে অসিত দেব সভাপতি ও শ্রীপদ বৈদ্য সাধারণ সম্পাদক নির্বাচিত।
২৮ জানুয়ারি শুক্রবার চাটুরা মদনমোহন সেবাশ্রমে বাবু কেতকী রঞ্জন ভট্টাচার্যের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি বাবু মৃত্যুঞ্জয় ধর ভোলা। এ সম্মেলন উদ্বোধন করেন রাজনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৮নং মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক বাবু আশু রঞ্জন দেব, ফতেহপুর ইউপি চেয়ারম্যান বাবু নকুল চন্দ্র দাশ, উত্তরভাগ ইউপি চেয়ারম্যান বাবু দীগেন্দ্র সরকার চঞ্চল, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব বাবু মহিম দে মধু, সদস্য বাবু দেবতোষ সিংহ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক পঙ্কজ রায় মুন্না, সদর উপজেলা কমিটির সভাপতি বাবু নির্মল কান্তি দেব, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সুমেষ দাশ যীশু। এছাড়াও বাবু অসিত দেবের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাখাল দাশ, ডাঃ প্রেমতোষ দেব, অমল দাশ, পরিমল দাশ, দিগন্ত দেব ভাস্কর, অজিত দেব, পার্থ সারথী ধর, মৃন্ময় ভট্টাচার্য, অঞ্জন দেব, রনজিৎ দেব, সুমন কল্যান ভট্টাচার্য, গীতা কানু, মনোজ কান্তি রায় প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.