
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলায় মাস্ক পরিধান না করাসহ স্বাস্থ্যবিধি অমান্য করায় ৬৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ১ ফেব্রুয়ারি মঙ্গলবার সংক্রমণ প্রতিরোধে জেলাব্যাপী উপজেলা নির্বাহী অফিসার,সহকারী কমিশনার(ভূমি) ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় ৬৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৫,৩৫০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় সবাইকে সর্তক হওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতন করা হয়। অন্যথায় স্বাস্থ্যবিধি অমান্যকারীগণকে অর্থদন্ড এবং কারাদন্ড প্রদান করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.