
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বিশিষ্ট ইসলামী অর্থনীতিবিদ, সমাজসেবক ও মিডিয়া ব্যক্তিত্ব মীর কাসেম আলীকে ৩ সেপ্টেম্বর রাতে সম্পূর্ণ অন্যায় ভাবে ফাঁসি দিয়েছে সরকার। সারা দেশের ন্যায় ৪ সেপ্টেম্বর বাদ যোহর গায়েবানা জানাজা মৌলভীবাজার পৌর বাস টার্মিনাল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
মুসল্লীর উপস্থিতিতে গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী, মৌলভীবাজার পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আহমদ ফারুক, ছাত্রশিবির শহর সভাপতি মুর্শেদ আহমদ, সাবেক শহর সভাপতি হাফেজ তাজুল ইসলাম ও শহর শিবিরের সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।
এছাড়া জেলার বড়লেখা, জুড়ি, কুলাউড়া, কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও রাজনগরে মীর কাশেম আলীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। -বিজ্ঞপ্তি
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.