
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়।
৭ ফ্রেব্রুয়ারি সোমবার বিকেলে কনকনে শীতে জবুথবু দেড়শতধিক অসহায়দের মাঝে থানার পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি প্রমুখ।
ওসি জানান, থানা পুলিশের পক্ষ থেকে ক্রয় করা দেড়শতাধিক কম্বল নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাড়ি বাড়ি ঘুরে শীতে কাতর দরিদ্র নারী-পুরুষদের বাছাই করে তাদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এর আগেও আরও কয়েকটি এলাকার দরিদ্র শীতার্তদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়।
ওসি আরও জানান, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবসেবা। এ মুহূর্তে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো সকলেরই দায়িত্ব।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.