
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যবৃন্দে সংবর্ধনা গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সোমবার ৭ ফেব্রুয়ারি গোরারাই গ্রামবাসীর উদ্বোগে ও গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সহযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী ফরিদ মিয়া।আমিরুল ইসলাম সাহেদ ও আব্দুল মুমিনের যৌথ পরিচালনায় সংবর্ধিত অতিথি খলিলপুর ইউনিয়ন চেয়ারমযান আলহাজ্বআবু মিয়া চৌধুরী।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং মনুমূখ ইউনিয়নের চেয়ারম্যান এমদাদ হোসেন, সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট মোঃ সাইফুর রহমান, প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরী,প্যানেল চেয়ারম্যান ইলিয়াছমিয়া,গোরারাই ইউ কে ট্রাস্ট এর সভাপতি এহসানুল হক বেলাল,গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশন সাধারন সম্পাদক শাহগোলজার আহমেদ।
উপস্থিত ছিলেন আশরাফ আলী খান,মহিলা মেম্বার আলিমা বেগম, ৩নং ওর্য়াড মেম্বার মেম্বার শহিদ মিয়া, ৫নং ওয়ার্ডেরমেম্বার আবু সুফিয়ান,মহিলা মেম্বার রিনা বেগম ,১নং ওর্য়াড মেম্বার রাজন মিয়া, ৭নং ওর্য়াড মেম্বার জুনাইদ আহমদ,৮নংওয়ার্ডের মেম্বার আব্দুল্লাহ আল আমিন, প্রবাসী ছালিক মিয়া, শাহ আলম চৌধরী, মোঃ শাহজান আলী, সৈয়দ মাহবুবআলী,জুয়েল মিয়া, মাওলানা ফখরুল ইসলাম।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.