
এইচ ডি রুবেল॥ কুলাউড়া পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আব্দুল মালিক এর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবং মৃত্যুবরণকারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ছানোয়ার আলী ছুনু, কাউন্সিলর নাজির আহমদ অপু, আব্দুল জব্বার, মাহবুব আলম মাক্কুর রুহের মাগফেরাত ও সাবেক কাউন্সিলার মো. ইউনুছ মিয়ার রোগমুক্তি কামনায় কুলাউড়া পৌরসভার আয়োজনে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বাদ জোহর পৌর ভবনে মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, সাংবাদিক সমিতির সম্পাদক সাইদুল ইসলাম সিপন, আওয়ামী লীগ নেতা আব্দুল বারী, পৌর আওয়ামী লীগ সভাপতি মো. খোরশেদ আলী, কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু, মঞ্জুর আলম চৌধুরী খোকন, আতাউর রহমান চৌধুরী সোহেল, কায়ছার আরিফ, জহিরুল ইসলাম খছরু, লোকমান আলীসহ কর্মকর্তা-কর্মচারী, মরহুমদের পরিবারের সদস্য ও গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিলে মরহুম চেয়ারম্যান ও কাউন্সিলরদের তাঁদের দায়িত্বকালীন সময়ে তাঁদের অবদানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী ও মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন কুলাউড়া থানা মসজিদের পেশ ইমাম হাফিজ মাও. আব্দুছ ছালাম।
উল্লেখ্য, বিগত ২০০৪ সালের ৮ ফেব্রুয়ারি আব্দুল মালিক পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান পদে দায়িত্বে থাকাবস্থায় দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ৫৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.