
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের পশ্চিম বাজারে চালের অবৈধ মজুদ রোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিতকরণে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
৮ ফেব্রুয়ারী মঙ্গলবার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশনায় মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঊর্মি রায়।
এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক, পাট উন্নয়ন কর্মকর্তা, জেলা বাজার মনিটরিং কর্মকর্তাসহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিভিন্ন অপরাধে ৪ জন ব্যবসায়ীকে ৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.