
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা প্রশাসক এর সাপ্তাহিক গণশুনানিতে ১৯৭১ এর রণাঙ্গনের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শিকাদ্রী মাদ্রাজি (৬৯) তার শারীরিক সমস্যার কথা জানান।
৯ ফেব্রুয়ারী বুধবার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের ঐকান্তিক প্রচেষ্টায় তাঁর স্বেচ্ছাধীন তহবিল হতে এবং জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা শিকাদ্রী মাদ্রাজি জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কৃত্রিম পা (Prosthetic Leg) এর ব্যবস্থা করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই উপহার পেয়ে তিনি জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
বীর মুক্তিযোদ্ধাদের সেবা প্রদান সংক্রান্ত প্রধানমন্ত্রীর অনুশাসন পালনে জেলা প্রশাসন, মৌলভীবাজার বদ্ধপরিকর এবং এই উদ্যোগের অংশ হতে পেরে জেলা প্রশাসন অত্যন্ত গর্বিত।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.