
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সিআইডি কার্যালয় পরিদর্শন করেন বাংলাদেশ পুলিশ সিআইডি এর অতিরিক্ত আইজি ব্যারিস্টার মাহবুবুর রহমান।
বুধবার ৯ ফেব্রুয়ারী অতিরিক্ত আইজি মৌলভীবাজার সিআইডি কার্যালয়ে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ও বিশেষ পুলিশ সুপার সিআইডি মৌলভীবাজার মাসুদ আহাম্মদ।
এসময় অতিরিক্ত আইজি পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। সালাম ও অভিবাদন গ্রহণ শেষে অতিরিক্ত আইজি বিশেষ পুলিশ সুপার সিআইডি মৌলভীবাজার ও অফিসারদের সাথে চাঞ্চল্যকর মামলা নিয়ে আলোচনা করেন। তিনি বিভিন্ন চাঞ্চল্যকর মামলার অগ্রগতি পর্যালোচনা করে প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান ও সিআইডির সহকারী পুলিশ সুপার আরিফা আখতার প্রীতি ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার ও সদস্যবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.