
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার পতনঊষারের শহীদনগর বাজারে সোমবার গভীর রাতে সাঈদী মাইক এন্ড সাউন্ড সার্ভিসের দোকানে চুরি হয়েছে।
জানা যায়, চোরেরা সোমবার ১৪ ফেব্রুয়ারি ভোরে দোকানের স্যাটারের তালা ভেঙে ৬টি ব্যাটারি ও ৫ টি ইউনিটসহ মালামাল চুরি করে নিয়ে যায়।
চুরির বিষয়ে দোকান মালিক সাঈদী আহমদ বলেন, রাতে দোকান লাগিয়ে বাড়িতে গিয়েছি সকালে এসে দেখি দোকানের স্যাটার খোলা। আমার প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরে নিয়ে গেছে। করোনার কারণে এমনিতেই সব ধরনের অনুষ্ঠান বন্ধ এর মাঝে আমার দোকান চুরি হয়ে গেছে। এখন কি করে নতুন করে ব্যাটারি কিনবো কিছুই বুঝতে পারছি না।
বাজারের স্থানীয় ব্যবসায়িরা বলেন, শুধু সাঈদীর দোকান নয় এ বাজারে নিয়মিত দুই একটা দোকান চুরি হয়। কিন্তু আজ পর্যন্ত কোন চুরকে আটক বা সনাক্ত করতে দেখিনি আমরা। আইনশৃঙ্খলার অবনতির কারণে এরকম ঘনঘন চুরি হচ্ছে বাজারে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান গাজী শহীদনগর বাজারে মাইকের দোকান চুরির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.