
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার কুলাউড়ায় তালাবদ্ধ ঘর থেকে আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন ধরনের ভয়ঙ্কর অস্ত্র জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯।
সোমবার ১৪ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টার দিকে র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গনকিয়া গ্রামের হানিফ আলীর বাড়ির তালাবব্ধ একটি ঘর থেকে ২টি পাইপগান, ১০টি রামদা, ১টি কুড়াল ও লোহার ফলাযুক্ত ২৩টি তীর উদ্ধার করেছে। অস্ত্রগুলো পরে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.