
আব্দুর রব॥ বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের সাবেক ইউপি মেম্বার মরহুম বদরুল হোসেন ছানা মিয়ার ছোট ভাই ঢাকা শহরের বিশিষ্ট ব্যবসায়ী ফয়জুল হোসেন লাল মিয়া (৬৫) মঙ্গলবার সকাল সাড়ে ন’টায় গ্রামের বাড়ি বড়থলে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বড়থল শাহী ঈদগাহ মাঠে জানাজা শেষে সার্বজনিন গোরস্থান সংলগ্ন স্থানে মরহুমের লাশ দাফন সম্পন্ন হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.