
স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে সিআর পিটিশন ও ননজিআর মামলার পরোয়ানাভূক্ত তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার ১৮ ফেব্রুয়ারী কুলাউড়া থানার এসআই মহসিন তালুকদার ও এএসআই আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সিআর পিটিশন ১৭৯-২১ (কুলাউড়া) এর পরোয়ানাভূক্ত আসামী আবেদ মিয়া, পিতা আকমল মিয়া, আকমল মিয়া, পিতা মৃত সজ্জাত মিয়াকে কুলাউড়া থানার পশ্চিম গুড়াভূঁই থেকে এবং আরেকটি অভিযানে এএসআই আবু আহমেদ সুজন সঙ্গীয় ফোর্সসহ ননজিআর ১৩৮-২০ (কুলাউড়া) এর পরোয়ানাভুক্ত আসামী, সাদেক মিয়া, পিতা আব্দুল আলী বাচ্চুকে কুলাউড়া থানার কানেহাত এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
কুলাউড়া থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আমিনুল ইসলাম বলেন,কুলাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে সিআর পিটিশন ও ননজিআর মামলার মামলার পরোয়ানাভূক্ত তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.