
স্টাফ রিপোর্টার॥ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উপলক্ষে জেলা প্রশাসন মৌলভীবাজার এর শ্রদ্ধাঞ্জলি অর্পণ।
একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উপলক্ষে জেলা প্রশাসন, মৌলভীবাজার এর পক্ষ থেকে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এসময় উপ-পরিচালক (স্থানীয় সরকার) মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আবদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মেহেদী হাসান সহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন মৌলভীবাজার কর্তৃক দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.