
স্টাফ রিপোর্টার॥ প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক বাস্তবায়িত আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় মৌলভীবাজার সদর উপজেলার শাহ বন্দর এলাকার আশ্রয়ণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে উপকারভোগীদের জীবনমান উন্নয়নে বিভিন্ন অধিদপ্তরের গৃহীত কার্যক্রমসমূহ পরিদর্শন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
২১ ফেব্রুয়ারি সোমবার এসময় তিনি অত্র এলাকার উপকারভোগীদের জীবন মানে ধারাবাহিকভাবে পরিবর্তন আসছে বলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সহ সংশ্লিষ্ট বিভাগ সমূহকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরবর্তীতে এই আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায় নির্মাণাধীন ঘরগুলো জেলা প্রশাসক পরিদর্শন করেন।
উপকারভোগীদের মধ্যে বশির উদ্দিন ও চেরাগ আলী তাদের জীবনমান পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। দেশব্যাপী বশির উদ্দিন ও চেরাগ আলীদের জীবনমান পরিবর্তনে আমরা বদ্ধপরিকর।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.