
আব্দুর রব॥ বড়লেখার নিউ সমনবাগ চা বাগান কার্যালয় সংলগ্ন মাঠে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে পাথারী যুবসংঘ আয়োজিত আন্ত:মনিপুরি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ২১ ফেব্রুয়ারী সোমবার অনুষ্ঠিত হয়। এতে কমলগঞ্জের ভানুগাছ অলস্টার ক্রিকেট টিমকে ৭ উইকেটে হারিয়ে বড়লেখার পাথারী মৈতৈ ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। পুরস্কার বিতরণের সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন।
জমির হোসেনের সভাপতিত্বে ও জুমন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, পূর্ব-জূড়ী ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুহেল, জেলা পরিষদ সদস্য আজিম উদ্দিন, ইউপি মেম্বার আজিজুল ইসলাম, ছোট ধামাই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রণজিৎ সিংহ, ডা. রামেন্দ্র সিংহ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.