
স্টাফ রিপোর্টার॥ পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার,পিএএ এর সাথে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, মৌলভীবাজার জেলা শাখার কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২৫ ফেব্রুয়ারী শুত্রুবার সার্কিট হাউজের মুন হলে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা প্রশাসনের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। মতবিনিময় সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দকে জেলা প্রশাসনের পক্ষ হতে শুভেচ্ছা উপহার তুলে দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
সভা শেষে মৌলভীবাজার জেলা সফরকালে সিনিয়র সচিব মনু নদী সহ পানি উন্নয়ন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। এই সময় তিনি বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.