
স্টাফ রিপোর্টার॥ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মৌলভীবাজারের জন্য ৪ বিগা জমি নিবন্ধন করে দিয়েছেন কানাডা প্রবাসী ডাঃ সুধেন্দু বিকাশ দাস।
এ উপলক্ষে ২৪ ফেব্রুয়ারি মৌলভীবাজার সদর উপজেলার ঘরুয়া মৌজায় জমি দাতা কানাডা প্রবাসী ডাঃ সুধেন্দু বিকাশকে এক সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসংবর্ধিত ব্যক্তি ডাঃ সুধেন্দু বিকাশ দাশ, শহরের বিশিষ্ট ব্যবসায়ী এম এ আহাদ, সৈয়দ মোসাহিদ আহমদ চন্নু, এস এম সোহেল রানা মিলন, মৌলভীবাজার জেলা রেজিস্ট্রার মোঃ ইমরোল খোরশেদ, সাব রেজিস্ট্রার, হার্ট ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট সাংবাদিক দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ, ডাঃ জিল্লুল হক, প্রকৌশলী সৈয়দ আবদুল গফফার ও শহরের বিশিষ্টজন।
উল্লেখ্য জমির যার সরকারি মূল্য প্রায় তিন কোটি টাকা। জমি পাওয়ায় হার্ট ফাউন্ডেশন মৌলভীবাজার এতদিনের প্রতীক্ষার অবসান ঘটে। দান কৃত জমির নিবন্ধন ব্যয় প্রায় ১৩ লক্ষ ৩০ হাজার ব্যায় হয়েছে। তাৎক্ষনিক এই নিবন্ধেেনর টাকা এবং বিভিন্ন ভাবে উৎসাহ দিয়ে যাঁরা এই মহৎ কর্মে সহযোগিতা করেছেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মৌলভীবাজার তাদের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবে।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মৌলভীবাজার আশা পোষণ করে যে, দেশে বিদেশে অবস্থানরত হৃদয়বান ব্যক্তিবর্গ এবং বিশ্বের বিভিন্ন দাতা সংস্থা সমুহ এই মহৎ উদ্দেশ্য সাধনে এগিয়ে আসবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.