
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর গরিব অসহায় মানুষের মাঝে মোঃ মাসুদ এর ব্যক্তিগত তহবিল থেকে প্রতি মাসের ন্যায় এই মাসেও অসহায় দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন। ১ মার্চ মঙ্গলবার সকাল কাউন্সিলর এর নিজ বাড়িতে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এই সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর আয়াছ আহমদ,জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক লন্ডন প্রবাসী রুয়েল আহমদ, ৮নং কনকপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য লিটন আহমদ,পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন,কাউন্সিলর মোঃ মাসুদ ফাউন্ডেশন এর এডমিন এনামুল হক আলম প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.