
আব্দুর রব॥ বড়লেখায় সরকারি কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক্সকেভেটর চালক রুহুল আমিন মনাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মনা পাবনার মোঃ খুর্শিদ শেখের ছেলে।
২ মার্চ বুধবার দুপুরে বড়লেখা পৌরসভার পানিধার এলাকায় ভিপি বন্দোবস্তিয় কৃষি জমিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসাইন।
সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন জানান, ‘সরকারি কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন করে মাটি বিক্রির গোপন সংবাদ পান। পুলিশ নিয়ে অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মাটি কাটায় নিয়োজিত এক্সকেভেটর চালককে এক লাখ টাকা জরিমানা করেন। প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.