
স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া থানা পুলিশের পৃথক দুটি অভিযানে সিআর ও জিআর মামলার পরোয়ানাভূক্ত তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার ৩ মার্চ কুলাউড়া থানার এএসআই মোহাম্মদ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ গতরাত ২.৫৫ ঘটিকার সময় সিআর ৩৫৮/২১( চুনারুঘাট) এর পরোয়ানাভূক্ত পলাতক আসামী ১. রডিট তিরকি, পিতা হারুন তিরকি কে ৪৪ পাট্টা চাতলাপুর চা বাগান থেকে এবং জিআর ১৯৮/২১ ( কুলাউড়া) এর পরোয়ানাভূক্ত আসামী ২. মাসুকুর রহমান ওরফে মন্টুরী, পিতা জালাল বেগ কে কুলাউড়া থানার হরিপুর শরিফপুর থেকে গ্রেফতার করেন।
অপর একটি অভিযানে এসআই বিপ্রেস দাস সঙ্গীয় ফোর্সসহ জিআর ৩৩/১৬ এর পরোয়ানাভূক্ত আসামী ৩. মশাই মিয়া, পিতা তজমুল মিয়াকে কুলাউড়া থানার আলীনগর থেকে গ্রেফতার করতে সক্ষম হন।
কুলাউড়া থানার ইন্সপেক্টর তদন্ত জনাব মোঃ আমিনুল ইসলাম বলেন, কুলাউড়া থানা পুলিশের পৃথক দুটি অভিযানে সিআর ও জিআর মামলার পরোয়ানাভূক্ত তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.