
স্টাফ রিপোর্টার॥ গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে মৌলভীবাজার সদর মডেল থানার মৌলভীবাজার পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের বড়হাট এলাকার রিমি স্টোরের সামনে থেকে ৩০ পিছ ইয়াবাসহ মোঃ আক্তার হোসেন নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
৩ মার্চ বৃহস্পতিবার গ্রেফতারকৃত মোঃ আক্তার হোসেন কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার জগন্নাথপুর এলাকার মৃত হাসান আলীর ছেলে। সে বর্তমানে মৌলভীবাজার সদর থানার পূর্ব বড়হাট, খেয়াঘাট এলাকায় জালাল কমিশনারের বাসায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করে।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান বলেন ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.