
স্টাফ রিপোর্টার॥ চাকুরী জাতীয়করণ ও শতভাগ উৎসবভাতা প্রদানের দাবিতে কুলাউড়া উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতি উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
৩ মার্চ বৃহস্পতিবার দুপুরে আয়োজিত কর্মসূচিতে উপজেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারি শিক্ষকরা উপস্থিত ছিলেন।
কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও আলী আমজদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাদিরের সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ভুকশিমইল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল মনসুর, কানিহাটি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজল উদ্দিন, হাজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুক্তাদির চৌধুরী, ছকাপন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুর রহমান শেফুল, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাফিজুর রহমান প্রমুখ ।
বক্তারা মুজিব বর্ষে দেশের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মুজিব শতবর্ষকে স্মরণীয় করে রাখার আহবান জানান। জাতির জনক শেখ মুজিবুর রহমান এদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এক ঘোষণায় সরকারি করে শিক্ষার ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। তেমনি তারই সুযোগ্য কন্যা আরেকটি ইতিহাস রচনা করবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.