
পলি রানী দেবনাথ॥ সারাদেশের ন্যায় মৌলভীবাজারে পালিত হয়েছে আন্তজার্তিক নারী দিবস। এবারের প্রতিপাদ্য ছিল ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’। জেলা প্রশাসন এর আয়োজনে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগীতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষেআলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ মঙ্গলবার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেনমৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজার লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান,সহকারী পুলিশ সুপার (সিআইডি) আরিফা আক্তার প্রীতি, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সরদার।
সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহিদা আক্তার।আলোচনা সভা শেষে কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের মধ্যেবই ও টি-শার্ট হাতে তুলে দেন অতিথিরা এবং কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা গান পরিবেশন করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.