
স্টাফ রিপোর্টার॥ ভোজ্য তেল ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চতকরণে ও বাজারে তেলের কৃত্রিম সংকট নিরসনে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র্যাব-৯ ফোর্সের সহযোগিতায় ১০ মার্চ বৃহস্পতিবার মৌলভীবাজার সদর উপজেলার বাজার রোড, সরকার বাজার, সিলেট রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান ও ভোজ্য তেলের পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত তদারকি অভিযানে অতিরিক্ত দামে তেল বিক্রয় করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করা, বোতলজাত তেলের মূল্য মুছে অতিরিক্ত দামে তেল বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে বাজার রোডে অবস্থিত আলাল এন্ড ব্রাদার্সকে ৩ হাজার টাকা, সরকার বাজারে অবস্থিত জারা এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা, সুইটি ভেরাইটিজ ষ্টোরকে ৩ হাজার টাকা, সিলেট রোডে অবস্থিত সানি ভেরাইটিজ ষ্টোরকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
আজকের অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়াও অভিযান কালে বিশেষ করে ভোজ্য তেলের পাইকারি ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রর্দশন পূর্বক ক্রয় ভাউচার সংগ্রহ করে খুচরা ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে তেল সরবরাহের পাশাপাশি পাকা ক্রয় ভাউচার প্রদানের জন্য নির্দেশনা দেওয়া হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.