
কমলগঞ্জ প্রতিনিধি॥ “অতীতকে জানবো, আগামীকে গড়বো” এ শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ১০টায় উপজেলা শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাক্ষরতা দিবসের এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা শিক্ষা অফিসার গকুল চন্দ্র দেবনাথের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক গাজী সালাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চেয়ারম্যান পারভীন আক্তার লিলি, উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, পৌর মেয়র জুয়েল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা সামছুদ্দীন আহমেদ, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল।
বক্তারা বলেন, নিরক্ষরতা একটি অভিশাপ, নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.