
আব্দুর রব॥ বড়লেখার কাতার প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিন তাফাদার
৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে দক্ষিণভাগ ইউনিয়নের দোহালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র ছাত্র-ছাত্রীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করেছেন। স্কুল পরিচালনা কমিটির আয়োজনে সহ-সভাপতি আমির উদ্দিনের সভাপতিত্বে ও ইউপি মেম্বার আজিজুল ইসলামের পরিচালনায় স্কুল ড্রেস বিতরণ উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাতার প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিন তাফাদার, ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, সাংবাদিক আব্দুর রব, এম সামছুল হক, এজে লাবলু, প্রধান শিক্ষকা রেখা রাণী রায়, আবুল হাসান তাফাদার সাজু, প্রবাসী আনোয়ারুল ইসলাম সাজু, যুবলীগ নেতা আব্দুল করিম, আব্দুস সালাম সোনামনি, আব্দুল হামিদ, শিক্ষানুরাগী ফয়জুর রহমান, সোহেল আহমদ প্রমূখ। সভায় শিক্ষার্থীরা অভিভাবকরা এ স্কুলে দ্রুত বিদ্যুৎ সংযোগ প্রদানের ব্যবস্থা নেয়ার দাবী জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.