
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার মডেল থানার অধিনস্ত শেরপুর পুলিশ ফাঁড়ির অভিযানে শেরপুর বাজার থেকে ইয়াবা সহ মোজাক্কির নামের একজন গ্রেফতার।
১২ ফেব্রুয়ারী শনিবার খলিলপুর ইউনিয়ন এর শেরপুর বাজারের মাইক্রোষ্ট্যান্ড থেকে ২৮ পিছ ইয়াবাসহ মোজাক্কির আহমদ নামে একজন গ্রেফতার।
জানা যায়,শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইফতেখার ইসলাম, এএসআই মোশাহিদ কামাল ও সঙ্গীয় ফোর্স সহ আসামী মোজাক্কির আহমদ (৩০),পিতা-কাজী মাসুক মিয়া , সাং-শেরপুর (আফরোজগঞ্জ বাজার), থানা ও জেলা-মৌলভীবাজারকে ২৮ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে।
এস আই ইফতেখার ইসলাম বলেন-মামলা রুজু প্রক্রিয়াধীন। তিনি বলেন উক্ত আসামীর বিরুদ্ধে আরো ১ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.