
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বালিকান্দি এলাকায় গণ সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১২ মার্চ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (মহিলা আসন-৩৬) ও মৌলভীবাজার জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি।
মো: শওকত আহমেদ, সদস্য, ২নং ওয়ার্ড, ৭নং চাদনীঘাট ইউনিয়ন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযােদ্ধা সৈয়দ বজলুল করিম, এ আই জি (অব), বীর মুক্তিযােদ্ধা আতাউর রহমান তরফদার।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী সৈয়দ আব্দুল গফ্ফার (সাজু), সহ-সভাপতি, কানাডা আওয়ামীলীগ,খসরু তরফদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.