
আব্দুর রব॥ বড়লেখায় বিশ্ব ভোক্তা অধিকার সংরক্ষণ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর যথাযত প্রয়োগ বিষয়ে সচেতনতামুলক সেমিনার অনুষ্ঠিত হয়।
১৫ মার্চ মঙ্গলবার ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, পল্লীবিদ্যুতের ডিজিএম এমাজুদ্দিন সরদার প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.