
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের জোনাল অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন।
শুক্রবার ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টায় মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠের দক্ষিন পাশে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের জোনাল অফিস ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কামরুল হাসান, পৌর মেয়র ফজলুর রহমান, নির্বাহী প্রকৌশলী শেখ নাছিম রেজা, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি কামাল হোসেন সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। বক্তারা বলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মৌলভীবাজার জোনাল অফিস নির্মান হলে জেলার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সহায়ক হবে।
একই সময় মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ের ভুমিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অফিস ভবন নির্মন না করার জন্য মানববন্ধন ও প্রতিবাদ করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.