
এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা’র উদ্বোধন করা হয়েছে।
১৭ মার্চ বৃহস্পতিবার বিকেলে কুলাউড়া উপজেলা শহরের ‘বঙ্গবন্ধু উদ্যানে’ উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি কুলাউড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ ফিতা কেটে ৭ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, এমপির প্রতিনিধি নওয়াবজাদা আলী ওয়াজেদ খান বাবু, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ (অব.) সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, কুলাউড়া এনসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, কুলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি ড. আব্দুল কাইয়ুম, কুলাউড়া মুক্তস্কাউট গ্রুপের সম্পাদক সামসু উদ্দিন বাবু প্রমুখ।
মেলায় বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি বিভাগীয় ও এনজিও সংস্থার ৫০টি স্টল অংশগ্রহণ করছে।
মেলা উদ্বোধনের পূর্বে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন এর কর্মকর্তা-কর্মচারী ও স্কাউট দলের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.