
স্টাফ রিপোর্টার॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জ এর ডিআইজি, মফিজ উদ্দিন আহমেদ পিপিএম।
১৭ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার সদর এ,বি,এম মোজাহিদুল ইসলামসহ সকল সার্কেল, সকল থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন থানা ফাঁড়ি পুলিশ লাইন্স এর বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ।
মফিজ উদ্দিন আহমেদ পিপিএম, ডিআইজি, সিলেট রেঞ্জ, বাংলাদেশ পুলিশ মহোদয় কে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণরী যে সকল সদস্য প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেন তাদের সবার হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম, ডিআইজি, সিলেট রেঞ্জ, বাংলাদেশ পুলিশ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে শুরু হয় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান। সিলেটের ঐতিহ্যবাহী মনিপুরী নৃত্য, বিভিন্ন ব্যান্ড শিল্পীরা গান গেয়ে অনুষ্ঠানকে সুন্দর করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.