
স্টাফ রিপোর্টার॥ দেশি-বিদেশি কবিদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে শীতাতপ নিয়ন্ত্রিত উদ্দীপন কার্যালয়ের সেমিনার হলে হয়ে গেল পিরোজপুর কবি আহসান হাবীব বাংলা কবিতা উৎসব-২০২২।
১৯ মার্চ শনিবার অনুষ্ঠানে প্রধান অতিথি পশ্চিমবাংলা, ভারত থেকে আগত কবি দয়াময় পোদ্দার, উদ্ভোধক ও প্রধান আলোচক সিলেট মৌলভীবাজার থেকে বিশ্ব কবিমঞ্চ কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ এর আহবায়ক কবি ও সংগঠক পুলক কান্তি ধর। দক্ষিণবঙ্গের শূন্য দশকের কবি অলোক মিত্রের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ব কবিমঞ্চ, পিরোজপুর জেলা শাখার সভাপতি বিশিষ্ট সমাজসেবক কবি ডাঃ এস দাস মহাশয়। উক্ত অনুষ্ঠানে পিরোজপুরের প্রান্তিক কবিদের স্বরচিত কবিতাপাঠ ও দ্র্বূাঘাসে শিশির কনা বইয়ের মোড়ক উন্মোচনসহ কবি দয়াময় পোদ্দার ও কবি পুলক কান্তি ধরকে কবিতা ও সাহিত্যে কবি আহসান হাবীন বাংলা কবিতা উৎসব-২০২২ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.